কাজ শেষ না হতেই বিদ্যুৎ সচল, পঞ্চগড়ে নেসকোর লাইনম্যানের মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম

পঞ্চগড় পৌর এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান সহকারীর মৃত্যু হয়েছে। বিদ্যুতস্পৃষ্টের পর তিনি দীর্ঘ ১৫ থেকে ২০ মিনিট বিদ্যুতের খুঁটিতেই ঝুলে ছিলেন। অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুতের লাইন সচল করায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নূর ইসলাম শাহীন (৪০)। তিনি তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নউদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীরা জানান, বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দেয়। নেসকোর একটি দল ধাক্কামারা গোলচত্বর এলাকায় মেরামতের জন্য আসে। শাহীন মই দিয়ে খুঁটিতে উঠে কাজ শুরু করেন। 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ চালু করে দিলে শাহীন বিদ্যুতস্পৃষ্ট হয়ে খুঁটিতেই আটকে থাকেন। এ সময় তার মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে দেখা যায়। প্রায় ১৫ মিনিট পর লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে নিচে নামিয়ে আনেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ দেওয়া একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় জনতা পঞ্চগড় নেসকো অফিস ঘেরাও করেন। একপর্যায়ে তারা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে শাহীনকে উদ্ধার করেন। তবে লাইনের বিদ্যুৎ বন্ধ করতে দেরি হওয়ায় উদ্ধার কাজ শুরু করতে কিছুটা সময়ক্ষেপণ হয়েছে। নেসকো কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একাত্তর/এসি
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর