বন্ধ চিনিকল চালু করতে তিন শর্ত শিল্পমন্ত্রীর

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:৩৭ পিএম

তিনটি বিশেষ শর্ত পূরণ সাপেক্ষে দেশের বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শনিবার (৯ মে) দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন ও আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী জানান, আখচাষীদের স্বার্থ রক্ষা, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং কলকারখানাটি যেন লাভজনকভাবে পরিচালিত হয়—এই তিনটি শর্ত নিশ্চিত করে বন্ধ চিনিকলগুলো চালু করা হবে। 

তিনি বলেন, বন্ধ সুগার মিল, জুট মিল ও টেক্সটাইলসহ সমস্ত বন্ধ মিল চালু করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তারই অংশ হিসেবে আমরা আজ এই মিল পরিদর্শন করছি।

পঞ্চগড় চিনিকলকে স্থানীয়দের ‘আবেগের জায়গা’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হবে। যতো দ্রুত সম্ভব মিলগুলো চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সম্ভাব্য সব ধরনের বিকল্প পথ খতিয়ে দেখা হবে। তবে সবকিছুর মূলে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার বিষয়টি প্রাধান্য পাবে।

চিনিকল পরিদর্শনের আগে শিল্পমন্ত্রী পঞ্চগড় বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লোকসানের মুখে কয়েক বছর আগে পঞ্চগড় সুগার মিলসহ দেশের বেশ কিছু চিনিকলে উৎপাদন বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার। বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে স্থানীয় আখচাষী ও শ্রমিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

একাত্তর/এসি
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর