আরেকটি বিয়ে করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে স্বামীকে রেখে আরেকটি বিয়ে করায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা খাতুন (৩৫) ওই গ্রামের সুজন মিয়ার (৩৮) স্ত্রী। এ ঘটনায় সুজন মিয়াকে আটক করেছে পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, আকলিমা কিছুদিন আগে তার স্বামী ও সাত সন্তানকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এরপর থেকেই তার উপর ক্ষিপ্ত ছিলেন সুজন মিয়া।

শনিবার সন্ধ্যায় গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন আকলিমা। এসময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে তার হাতের কবজি ও পায়ের পাতা বিচ্ছিন্ন করে ফেলেন সুজন।

আরও পড়ুন:

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকলিমাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ এনে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহানবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাবণ দহন এবং বিজয়া দশমীর সকালে শাস্ত্রীয় পূজা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে রাজধানী কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গোৎসবের। সুরের সমাপনী টেনে শুরু...
শারদীয় দুর্গোৎসবের শেষপ্রান্তে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানী ঢাকা জুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত- ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ার ঐতিহাসিক সেন্ট...
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার আইনি জটিলতা ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর