বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ওসমানি মেডিক্যাল প্লাবিত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পিএম

ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জ এবং হবিগঞ্জে এখনও রয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে সড়ক। বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে এলাকার মানুষ। এজন্য অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থাকে দায়ি করছেন ভুক্তভোগীরা। 

টানা তিন দিনের বৃষ্টিতে কিশোরগঞ্জ শহরে তৈরি হয় তীব্র এই জলাবদ্ধতা। শহরের প্রধান প্রধান সড়কসহ পাড়া মহল্লার সড়কগুলোতে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানি জমেছে। 

ড্রেনের নোংরা পানি ঢুকে পড়েছে বসতবাড়ি ও মার্কেটে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেক পরিবারের ঘরে চুলা জ্বলছে না।

এজন্য অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থাকে দায়ি করছেন ভুক্তভোগীরা। তবে কিশোরগঞ্জের পৌর মেয়র মাহমুদ পারভেজ বলেন, পানি নিষ্কাশনের তারা ব্যবস্থা নিচ্ছেন।

হবিগঞ্জে শহরের প্রধান সড়কসহ অলি-গলি সবখানেই পানিতে থইথই করছে। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তার পানি দোকান ও বাসায় ঢুকে পড়ছে। তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল হওয়ায় বছরের পর বছর কষ্ট করলেও প্রশাসনের উদাসীনতায় রেহাই পাওয়া যাচ্ছে না।

এদিকে কুড়িগ্রামে তিস্তার পানি কমায় স্বস্তিতে চরবাসী। তবে পাহাড়ি ঢলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। রাজারহাট উপজেলা ও উলিপুর উপজেলার কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন।

অপরদিকে সিলেটে ৪৫৯ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত হয়েছে এমএজি ওসমানি মেডিক্যাল কলেজে ও হাসপাতাল। বৃষ্টির পানি হাসপাতালটির মাঠ ও সড়ক তলিয়ে দিয়ে ঢুকে পড়েছে নিচ তলার বিভিন্ন ওয়ার্ডে। ঘটনার এমন আকষ্মিকতায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। 

রোগী ও স্বজনরা জানান, শনিবার ভোর থেকে হাসপাতাল ভবনে পানি প্রবেশ শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে  ক্রমশ পানিও বাড়তে শুরু করে। বর্তমানে হাসপাতালের সব ধরনের ওয়াস রুম ও শৌচাগার বন্ধ রয়েছে। পানির সঙ্গে ওয়াডে ঢুকে পড়েছে বাহিরের ময়লা-আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ।

তারা জানান, বৃষ্টির পানি প্রবেশের কারণে বন্ধ হয়ে গেছে বিভিন্ন ওয়ার্ডের বিদ্যুৎ সেবা। সঙ্কট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির। ওয়ার্ডে পানি প্রবেশের কারণে রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 

এছাড়া পানি প্রবেশ করেছে ওসমানি মেডিক্যাল কলেজ ছাত্রাবাসেও। তলিয়ে গেছে কলেজ শাখার বিভিন্ন ভবন।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, মেডিক্যালের পেছনের ড্রেনে সমস্যা থাকায় বৃষ্টিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সিলেট নগর কর্তৃপক্ষকে গত বছর চিঠি দিয়ে ভোগান্তির কথা জানানো হলেও এখনও তারা কোনো ব্যবস্থা নেয়নি। 

ওসমানি মেডিক্যাল ছাড়াও নগরের উপশহর, মির্জাজাঙ্গাল, তালতলা, কাজলশাহ, শেখঘাট, বনকলাপাড়া, কালীঘাটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে হাঁটুজল জমেছে। 

একাত্তর/এসি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর