সাবান বিক্রির সঙ্গে ভোটও চাইছেন প্রার্থী

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম

নিজ নির্বাচনী এলাকার দোকানে দোকানে সাবান বিক্রি করছেন সিলেট-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ। নির্বাচীত হয়ে, শুধুই এমপি নয় দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন এই সাবান বিক্রেতা। ইউসুফের ভাষায় স্বপ্ন দেখতে তো আর অর্থ লাগে না। প্রথম দিকে প্রার্থিতা নিয়ে জনগণ হাসাহাসি করলেও, এখন তাকে সাদরে গ্রহণ করছেন সিলেট এক আসনের ভোটাররা। 

স্বপ্নবাজ এই প্রার্থীর নির্বাচনী প্রচারে দেখা পাওয়া যায় না কোনো নেতা-কর্মীকে। একা একাই নিজের মোটরসাইকেলে করে দিনভর বিক্রি করেন সাবান, সেই সঙ্গে দোকানে দোকানে গিয়ে ভোট চাইছেন তিনি। তার প্রচারের অভিনব পদ্ধতি দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এ সময় বেশ আনন্দ নিয়েই সবার সঙ্গে কুশল বিনিময় করেন ইউসুফ আহমদ। অর্থ না থাকায় বন্ধুসহ বিভিন্ন মানুষের কাছ থেকে মিলছে লিফলেট আর নির্বাচনী পোস্টারও।

২০১৮ সালের নির্বাচনেও প্রার্থী হয়ে ছিলেন তিনি। ঠিক মতো ভোট হয়নি বলে জিততে পারেননি বলে দাবি ইউসুফের। তাই এবার সরকারকে শেষ সুযোগ দিতে চান সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, আব্রাহাম লিঙ্কন যদি বার বার পরাজিত হয়ে যুক্তরাষ্টের সেরা প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে কেন একজন সাবান বিক্রেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রশ্ন নির্বাচনের প্রার্থী ইউসুফের। 

স্থানীয়রা বলছেন, বিভিন্ন সময়ে অনেক গরিব মানুষের পাশেও থেকে সাধ্যমত সহযোগিতা করেছেন এই প্রার্থী। টাকার অভাবে নিজের গণসংযোগ নিজেই করছেন। এমন প্রার্থীকে ভোট দেয়া উচিত বলেও মনে করছেন সিলেট এক আসনের বেশ কিছু ভোটার। 

 

একাত্তর/এসি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর