সবার আগে মরা নদীর কচুরিপানা সরাবেন ব্যারিস্টার সুমন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম

সংসদ নির্বাচনে বিজয়ের পর পরই মরা নদীর কচুরিপানা আর এলাকার ময়লা পরিষ্কারের ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনে ইতিহাস গড়ে বিজয়ী সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বললেন, যাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন, তাকেসহ সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান তিনি।

সমাজে নানা রকম অনিয়ম-অসঙ্গতির কথা নিয়ে ফেসবুকে লাইভ করার মাধ্যমে অনেক আগেই সারাদেশে পরিচিতি পেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এবার ঈগলের ডানায় ভর করে হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য হলেন ব্যারিস্টার সুমন। তাকে নির্বাচিত করে উচ্ছ্বসিত মাধবপুর-চুনারুঘাট উপজেলার মানুষ।

যাদের ভোটে সংসদ সদস্য হলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ব্যারিস্টার সুমনের পরিবারের সদস্যরা। আর সুমন বললেন, মানুষ যতটা না তাঁকে ভালবেসে ভোট দিয়েছে, তার চেয়ে বেশি দিয়েছেন বর্তমান সংসদ সদস্যের প্রতি ক্ষোভ থেকে। তবে পরাজিত প্রার্থীকে সাথে নিয়েই নিজের প্রতিশ্রুতি পূরণ করতে চান তিনি।

চা-শ্রমিক অধ্যুষিত এই আসনে ১৯৯১ সাল থেকে নৌকা কখনো হারেনি। তবে এবার চা শ্রমিকরাও দল বেঁধে ভোট দিয়েছেন ঈগলে। সে সঙ্গে এলাকার তরুণ ভোটারদের সমর্থন পেয়েছেন। ব্যারিস্টার সুমন জানান, করোনার দুঃসময়ে চা-শ্রমিকদের পাশে না থাকায় তারা নৌকার মাঝি বদল করেছে।

সায়েদুল হক সুমন বলেন, এলাকার তরুণ ও চা-শ্রমিকদের ভোট আমি পেয়েছি। এ বিজয় সত্যিই আনন্দের। তবে এ অর্জনই শেষ নয়। আমার বড় দায়িত্ব মানুষের জন্য কাজ করা। আমি এ বিজয়ের মধ্য দিয়ে দুটি উপজেলার আট লাখ মানুষের দায়িত্ব নিয়েছি। এখন তাদের পরামর্শে এলাকার উন্নয়নে কাজ করাই মূল উদ্দেশ্য। কাজেই মানুষগুলোর কথা বিবেচনায় নিয়েই আমাকে সামনে চলতে হবে।

নিজেকে নৌকা আর আওয়ামী লীগেরই লোক মনে করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সুমন। তবে বিজয়ের পর সংসদ সদস্য হয়ে কাজ করতে চান সব দলের, সব মানুষের।

 

এআরএস
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর