সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা: সুমন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:০২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন ফেইসবুকের অতি পরিচিত মুখ। 

এ আসনে নৌকার প্রার্থী ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি টানা দুইবারের এই আসনের সংসদ সদস্য।  

রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

প্রায় এক লাখ ভোটের ব্যাবধানে পাওয়া জয়ের বিষয়ে ব্যারিস্টার সুমনের অনুভূতি জানতে চাইলে তিনি একাত্তরকে বলেন, আগে যেমন ছিলো কাজের বিনিময়ে খাদ্য আমার এলাকায় এবার হয়েছে কাজের বিনিময়ে ভোট কর্মসূচি। আমি আগে মানুষের জন্য যেইসব কাজ করেছিলাম ব্যাক্তিগত স্বেচ্ছাশ্রম দিয়ে, মানুষ সেজন্যী আমাকে ভোট দিয়েছে। ঘাম কখনো প্রতারণা করে না। 

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রক্ষা করা, এটা করতে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা লাগবে। ওনার সহযোগিতা পেলে আমার এলাকাকে বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা পাইলট প্রকল্পে পরিণত করা খুব বেশি কঠিন হবে না। 

এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করে কাজ শুরু করতে চান জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, আমার এলাকার নদীর ঘাট এবং পৌরসভার আশেপাশের এলাকার রাস্তা ঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করে আমি নিজের কাজ শুরু করতে চাই।

১৯৯১ সালের পর এই আসনে আওয়ামীলীগ ছাড়া কোন প্রার্থী জিততে পারেনি, এবারে কেন স্বতন্ত্র প্রার্থীকে মানুষ বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন, মানুষ জানে আমি আওয়ামী লীগের সন্তান, বঙ্গবন্ধুর সৈনিক। ছাত্রলীগ-যুবলীগ করেছি। মানুষ বুঝতে বুঝতে পেরেছে এই লোক আওয়ামী লীগের সন্তান, মাঝি বদল হলেও নৌকা ইনটেক থাকবে। তাছাড়া এলাকার মানুষের দুঃসময়ে আমি অনেকবার পাশে  দাঁড়িয়েছি তাই মানুষ আমার পাশে থেকেছে।

এআর
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাব কি না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর