ঝটিকা অভিযানে উপজেলা হাসপাতালে যা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৬:১৭ পিএম

সিলেটে গিয়ে দুই উপজেলা হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সেখানে এক কর্মকর্তাকে নিজ কার্যালয়ে অনুপস্থিতির দায়ে সাময়িক বরখাস্ত করেছেন তিনি।

হাসপাতালের মধ্যেই ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারের বিজ্ঞাপন দেখে স্বাস্থ্যমন্ত্রী এর কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন। আর নিজের হাত পরিষ্কার করার জন্য হ্যান্ড স্যানিটাইজার চেয়ে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেছেন সামন্ত লাল সেন।

বুধবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী দুটি ঝটিকা অভিযান চালান বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার দায়ে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা  কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন সামন্ত লাল সেন। এরপরই রেন্টুকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনের সময় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেশকিছু অনিয়ম দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে কমপ্লেক্স চত্বরে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারের বিজ্ঞাপন দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। সঙ্গে সঙ্গেই উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের এর কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেয়া হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে চিকিৎসকদের স্থান পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞাপন কীভাবে থাকতে পারে? প্রাইভেট ক্লিনিক ও চেম্বারের সাথে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কারো স্বার্থ না থাকলে এটি হতে পারতো না।

সামন্ত লাল সেন সেখানে হাত পরিষ্কার করতে হ্যান্ড স্যানিটাইজার চাইলে উপস্থিত কর্মকর্তারা তা দিতে ব্যর্থ হন।

তখন বিস্ময় প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র চলছে, অথচ সেখানে কোনো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয় না। এটি কীভাবে হতে পারে? একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে মানুষদের স্বাস্থ্যসেবা দেবার জন্য।

‘কিন্তু স্বাস্থ্যসেবা যারা দিবেন, তারা যদি দায়িত্বশীল না থাকেন, তাহলে তো সাধারণ মানুষ উপকৃত হবে না এবং সরকারের বিনামূল্যের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যও পূরণ হবে না,’ বলেন তিনি।

সংশ্লিষ্টদের সাবধান করে দিয়ে তিনি বলেন, পরিষ্কার ভাষায় এখানে বলে যাচ্ছি, আমি শুধু বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের ত্রুটিই দেখবো না। সরকারি হাসপাতালে এ ধরনের অব্যবস্থাপনা হলে সংশ্লিষ্ট কেউই মাফ পাবে না।

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কক্ষ অত্যন্ত ছোট দেখতে পেয়ে তা বড় করার নির্দেশ দেন সামন্ত লাল। সেখানে অপারেশন থিয়েটার  থাকার পরও কোনো রোগীর অপারেশন হয় না, এটা জেনে মন্ত্রী উষ্মা প্রকাশ করেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী যান বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তিনি উপস্থিত স্বাস্থ্যকর্মীদের একত্র করে প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা দেন এবং চিকিৎসা সেবা দিতে সবাইকে আরো সতর্ক থাকতে বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি কোন মিডিয়ায় এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে নেতিবাচক খবর দেখতে চাই না। স্বাস্থ্যকেন্দ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য। কাজেই মানুষ যেনো সঠিক সেবা পায়, রোগীরা যেনো অসম্মানিত না হয়, সেটি সবার আগে খেয়াল করতে হবে।

অভিযানের সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরীসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবি
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর