তীব্র গরম উপেক্ষা করে ফসল তুলছেন হাওরের কৃষকরা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পিএম

তীব্র গরম আর রুদ্র প্রকৃতিকে উপেক্ষা করেই ফসল কাটছেন সুনামগঞ্জের হাওরের কৃষকরা। একমাত্র ফসল বোরো ধান গোলায় ভরতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো পরিবার নিয়ে মাঠে কাজ করছেন তারা। ফসলের বাম্পার ফলন হওয়ায় গরমে কষ্টের মাঝেও খুশি তারা।

হাওরের একমাত্র ফসল বোরো ধান। এই ফসলই বাঁচিয়ে রাখে হাওরের ৩ লাখ ৭৮ হাজার কৃষক পরিবারকে। আর তাই তো রোদ গরম উপেক্ষা করেই পাকা ধান কাটছেন কৃষকরা। তাদের সাথে ফসল তোলার এই সংগ্রামে যোগ দিয়েছেন তাদের পরিবারের সদস্যসহ শ্রমিকরা।

কৃষকরা জানালেন, প্রকৃতি অনুকূলে থাকায় দ্রুত ধান কাটা যাচ্ছে। সেই সাথে ফসল শুকানো, খড় সংগ্রহ ও গোলাজাতও করা হচ্ছে খুব সহজেই। আর এবার ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি তারা। 

এবার হার্ভেস্টার যন্ত্রের সঙ্গে দুই লাখ ৩০ হাজার শ্রমিক হাওরে ধান কাটছেন। আর ধান কাটা থেকে গোলায় তোলা পর্যন্ত প্রতিদিন সবাই কাজ করেছেন খোলায়। যে কারণে অস্থায়ী খোলাঘর তৈরি করে হাওরে অবস্থান করেছেন সবাই।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, ২৫ এপ্রিল পর্যন্ত হাওরের প্রায় ৭০ ভাগ ধান কাটা হয়ে গেছে। আর গড়ে হাওরাঞ্চলে ৫৬ ভাগ ধান কাটা শেষ হয়েছে।

চলতি মৌসুমে জেলার ছোট-বড় ১৩৩টি হাওরে তিন লাখ ৭৮ হাজার কৃষক বোরো আবাদ করেছেন আর দুই লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। 

 

একাত্তর/জো
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর