দুই শিশুর মুখে বিষ ঢেলে বাবার আত্মহত্যা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম

হবিগঞ্জে দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবার। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে জেলার চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- কন্যা আয়েশা আক্তার (৩), খাদিজা আক্তার (৫) ও বাবা আব্দুর রউফ (৩২)।

তাদের পরিবার জানায়, রউফ দম্পতির প্রায়ই ঝগড়া হতো। গত দিন আগে গৃহবধূ দুই মেয়েকে রেখে এক বছরের শিশুকে নিয়ে বাবারবাড়ি  চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে রাতে আব্দুর রউফ তার দুই শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও পান করেন। এ সময় শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে। তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারা জানান, অবস্থার অবনতি ঘটলে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন আব্দুর রউফও মারা যায়।

এদিন দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় কোনো পুলিশ ফাইল হয়নি বলে জানা গেছে।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর