ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, প্রাণ গেলো শিশুর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে গান-বাজনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সময় বল্লমের আঘাতে এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম ময়না (১২)। সে ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, ওই গ্রামে একটি বিয়ে উপলক্ষে গান-বাজনার আয়োজন করা হয়। পাশের চাউরাখলা গ্রামের ছেলেরা গান শুনতে এলে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে মেয়ে পক্ষের হোসেন মিয়ার কাছে বিচার চাইতে গেলে তিনি এক ছেলেকে থাপ্পড় দেন। পরে দলবল নিয়ে এসে সংঘর্ষে জড়ায় গ্রামের বেলাল ও হোসেন মিয়ার গোষ্ঠীর লোকজন। 

তিনি জানান, এসময় বল্লমের আঘাতে ময়না নামের ওই শিশু গুরুতর আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন। 

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর