সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে আট শ্রমিক নিহত

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:০০ পিএম

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। 

রোববার (৩ মে) সকাল সোয়া ছয়টার দিকে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ছয়টার দিকে সিলেট নগরী থেকে একটি ডিআই পিকআপে করে ১৫ জন নির্মাণ শ্রমিক লালাবাজারের উদ্দেশে রওনা দেন। পথে তেতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক (চট্টগ্রাম) থেকে আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত আটজনের মধ্যে এখন পর্যন্ত চারজনের পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা সুরুজ আলী (৬০), দিরাই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০), দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)।

বাকি চারজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় আহত সাতজন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যার কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন— মো. আলমগীর (৩২), তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), রাভু আক্তার (২৫), হাফিজা বেগম (৩০) এবং রাজা মিয়া (৪৫)।

সুরমা থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সাংবাদিকদের বলেন, ভোরবেলায় শ্রমিকবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাক ও পিকআপের চালক পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

একাত্তর/এসি
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর