ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ১৭ অক্টোবর

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৮:১৮ পিএম

করোনা সংক্রমণে দীর্ঘ বিরতির পর আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কাডেমিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ১০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়ার কথাও নিশ্চিত করেছে কমিটির একাধিক সূত্র। 

এর মাধ্যমে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পর এবার অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও হলে ওঠার সুযোগ করে দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ইনকোর্স বা মিডটার্ম পরীক্ষার পাশাপাশি শুক্র ও শনিবারও ক্লাস-পরীক্ষা নিতে পারবে। পরীক্ষা অর্ধেক সময় ও অর্ধেক নম্বরে নিয়ে পূর্ণ নম্বরে রূপান্তরের পূর্ব সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

আরও পড়ুন: নিবন্ধনের অনুমতি পেলো ekattor.tv

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় ন্যূনতম একডোজ টিকা গ্রহণ সাপেক্ষে ৫ অক্টোবর প্রথম পর্যায়ে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দেওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।


একাত্তর/টিএ

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর