জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০১:৩৮ পিএম

সরকারি নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় করোনার নতুন ধরন ওমিক্রন রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পরই পরীক্ষা স্থগিত ঘোষণা করলো জাতীয় বিশ্ববিদ্যালয়।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের পাঁচ দফা নির্দেশনায় রাষ্ট্রীয়/সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশে ‘না’ করা হয়েছে।

আরও পড়ুন: সমাবেশে ১০০ জনের বেশি নয়, চলবে বাণিজ্য ও বই মেলা 

প্রসঙ্গত, প্রায় দেড় মাস ধরে অব্যাহতভাবে বাড়ছে করোনার সংক্রমণ। অতি সংক্রামক ধরন ওমিক্রনও ইতিমধ্যে দেশে শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের বেশির ভাগ ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকার ইতিমধ্যে ওমিক্রন ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে।


একাত্তর/আরএ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
অটোপাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে আবারও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর