আন্দোলনরত অসুস্থদের রেখে ঢাকা যাবেন না শাবি শিক্ষার্থীরা

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১০:০৬ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহবানে আলোচনায় বসতে ঢাকা যেতে রাজি হলেও আন্দোলনরত অসুস্থ শিক্ষার্থীদের রেখে ঢাকা যাওয়ার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, ঢাকায় নয়, ভার্চুয়ালি আলোচনায় বসতে চান শাবির আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত দূত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে এ কথা জানিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী অসুস্থ সেহেতু আমরা তাদের রেখে ঢাকায় যেতে পারি না। আমরা আশা করব শিক্ষামন্ত্রী আমাদের এখানে আসবেন এবং বর্তমান পরিস্থিতি তিনি দেখবেন এবং আলোচনা করবেন।

শিক্ষার্থীরা নাদেলকে অভিযোগ করে বলেন, ভিসি আমাদের বোমা মেরেছে, গুলি করেছে, পুলিশের লাঠিচার্জ করেছে- এগুলো সবই প্রমাণিত। আমরা অসুস্থ অনশনরত ভাইবোনদের রেখে কীভাবে যেতে পারি! আমরা ঢাকায় না গিয়ে অনলাইনে আলোচনায় বসতে চাচ্ছি এবং শিক্ষামন্ত্রীকে আমাদের পরিস্থিতি দেখতে আসার আহবান জানাচ্ছি।

আরও পড়ুন: হল খোলা রেখে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত রাবির

এ সময় শফিউল আলম নাদেল বলেন, আসলে অনলাইনে তো সব বিষয়ে আলোচনা হয় না। সামনাসামনি অনেক বিষয় উঠে আসে- এজন্য তিনি সামনাসামনি বসতে চাচ্ছেন। শিক্ষার্থীদের ঢাকায় যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে সরাসরি কথা বললে বিষয়টি ভালোভাবে সমাধান হতো।

এর আগে বিকালে শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকায় আলোচনায় বসার আহবান জানান। 


একাত্তর/এসি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিগত সরকারের আমলে আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়ন কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি...
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভায় দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে অবশেষে গৃহীত হলো যুগান্তকারী সিদ্ধান্ত।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর