হল খোলা রেখে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত রাবির

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৯:৩৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা রেখে অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরীক্ষা কার্যক্রমের বিষয়টি বিভাগগুলোকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রশাসন ভবনে জরুরি বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে এসব কথা জানান।

তিনি বলেন, আপাতত অনলাইনে পরীক্ষা নেওয়ার মতো অবকাঠামো আমাদের নেই। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ পুরোপুরি খোলা রাখা হবে। থাকবে শিক্ষার্থীদের জন্য আইসোলেশন কক্ষের ব্যবস্থাও।  

প্রদীপ কুমার পান্ডে বলেন, সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাবিতে সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।

দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। এছাড়াও দাপ্তরিক প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ক্যাম্পাসে সভা-সমাবেশ ও জনসমাগম না করার জন্য জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে পরের সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে: শিক্ষামন্ত্রী

এর আগে বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠকে বসার পর স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলা রাখার দাবিতে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্ত না নিলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 


একাত্তর/এসি

রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ফিফটি লেট পোবেডি-তে চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নিচ্ছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন (প্রত্যয়)। 
শিক্ষাব্যবস্থায় বড়ো ধরনের পরিবর্তনের আভাস দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষাকেন্দ্র নয়, এখন থেকে শ্রেণিকক্ষও নজরদারির আওতায় আনা হবে। একই...
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদের মধ্যে ভিপি-জিএসসহ ২০টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ভোট পড়েছে ৭২ শতাংশের বেশি।
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর