শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় ঢাকায় শাবির পাঁচ শিক্ষক

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১:০৯ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইস্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করতে ঢাকায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। 

শুক্রবার রাত ১১টার দিকে তারা বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনায় বসার কথা রয়েছে।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. খায়রুল ইসলাম রুবেল।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে আমরা ঢাকায় এসেছি। শনিবার সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিলেও ঢাকায় গিয়ে আলোচনায় বসা সম্ভব না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় তারা ঢাকায় আসতে পারবেন না বলে জানান।

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলে আলোচনায় বসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এতে সম্মতিও জানিয়েছেন আন্দোলনরতরা। তবে ভার্চুয়ালি কিংবা সরাসরি শিক্ষামন্ত্রীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ওমিক্রন দাপটে কাঁপছে বিশ্ব, একদিনে শনাক্ত ছাড়ালো ৩৫ লাখ

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সাদিয়া আফরিন জানিয়েছে, ঢাকায় নয়, আলোচনা হবে সিলেটেই। সেজন্য শিক্ষামন্ত্রীকে সিলেট আসতে হবে অথবা আলোচনা ভিডিও কলে হবে।


একাত্তর/এসি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের দুই বছর পূর্ণ হয়েছে।
প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার পথে। রোববার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর