জামিন পেলেন শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৮:৩৫ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে টাকা দেয়ার অভিযোগে আটক সাবেক পাঁচ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। 

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে, মহানগর পুলিশের জালালাবাদ থানা চারজনকে আদালতে পাঠায়। অপরজন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার ঢাকা থেকে তাদের আটক করা হয়। 

সাবেক চার শিক্ষার্থী হাবিবুর রহমান, রেজা নূর মঈন, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদকে আদালতে নেয়ার পর রাত সাতটায় শুনানি হয়।

শুনানি শেষে মহানগর হাকিমের দ্বিতীয় আদালতের বিচারক মো. সুমন ভূঁইয়া তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। মহানগর পুলিশের মুখপাত্র এ খবর নিশ্চিত করেন।

এর আগে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে অর্থায়নের অভিযোগে রাজধানী থেকে আটকের পর মঙ্গলবার পাঁচ জনকে সিলেট মহানগর পুলিশের কাছে দেয়া হয়।

সে রাতে জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক আহমদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। বুধবার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ জনকে আদালতে পাঠানো হয়।


একাত্তর/এআর

পুরো রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন।
রমজানের শুরুতে ১৮ ফেব্রুয়ারি থেকেই পুরো রোজার মাসে সারাদেশের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এই...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইলো না।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর