ভিসির বাড়ি ও প্রধান ফটক থেকে অবরোধ তুললো শাবি শিক্ষার্থীরা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০১:২৪ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্যের বাসভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন বলে জানা গেছে। 

গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিং শেষে তারা ক্যাম্পাসের সব অবরোধ তুলে নেন। 

শিক্ষার্থীদের আন্দোলনের একজন মুখপাত্র জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। 

এর আগে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে টানা ১৬৩ ঘণ্টা ১৭ মিনিটের অনশন ভাঙেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  ২৩ শিক্ষার্থী। তাদের সঙ্গে অনশন ভাঙেন পরবর্তীতে যোগ দেওয়া বাকি পাঁচ শিক্ষার্থীও।

১৩ জানুয়ারি শুরু হওয়া প্রাধ্যক্ষবিরোধী আন্দোলনে পুলিশের হামলার পর ১৬ জানুয়ারি উপাচার্যের পদত্যাগের আন্দোলনে রূপ নেওয়ার পরদিন থেকেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: একদিনে শনাক্ত আরও ৩৫ লাখ, মৃত্যু ছাড়ালো ১০ হাজার

১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পুলিশের জলকামান ও আর্মড ভেহিকেল অবস্থান নিলে শিক্ষার্থীরা প্রধান ফটক অবরুদ্ধ করে ফেলেন।

পরে ২৩ জানুয়ারি উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ ও সাংবাদিক ছাড়া বাইরে থেকে কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থীরা।


একাত্তর/এসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শীর্ষ পদেও আনা হয়েছে পরিবর্তন।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান আজ রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি সকালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের দপ্তরে গিয়ে পদত্যাগপত্রটি হস্তান্তর...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর