একদিনে শনাক্ত আরও ৩৫ লাখ, মৃত্যু ছাড়ালো ১০ হাজার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০১:১৩ পিএম

করোনার ঢেউয়ে টালমাটাল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২২১ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮।

এদিন নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় তিন লাখ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ২৯ লাখ ছয় হাজার ৬১১ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কাজাখস্তানের মতো দেশগুলো।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২৬ হাজার ৬১ জন এবং মারা গেছেন দুই হাজার ৭৬২ জন। দেশটিতে এখন পর্যন্ত সাত কোটি ৪১ লাখ ৬৯ হাজার ১৫১ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৮ লাখ ৯৮ হাজার ২৯৯ জন।

দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৫৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৬৯২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ১৩ লাখ ১৫ হাজার ৮০১ জন এবং মারা গেছেন তিন লাখ ২৮ হাজার ১০৫ জন।

ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ২৮ হাজার আট জন এবং মারা গেছেন ২৫৮ জন। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৫৫৬ জন আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৭৪৭ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৩৩ হাজার ৫৫৩ জন আক্রান্ত এবং মারা গেছেন ২১৫ জন। এসময়ে ইতালিতে নতুন আক্রান্ত এক লাখ ৬৭ হাজার ২০৬ জন এবং মারা গেছেন ৩৬২ জন।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ২৯২ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত এক কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩১৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৭০২ জন। কলম্বিয়ায় একই সময়ে নতুন আক্রান্ত ১৭ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ২৮২ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন দুই লাখ ১৯ হাজার ৮৭৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ছয় লাখ ২৪ হাজার ৫০৭ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি তিন লাখ ৬৯ হাজার ৫৮৫ জন এবং মারা গেছেন চার লাখ ৯১ হাজার ৭২৯ জন।


একাত্তর/এসি

করোনা মহামারি চলার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ নীতি নির্ধারক ড. অ্যান্টনি ফাউচি মার্কিন সিনেটের এক শুনানিতে কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।...
অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর