বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্কলারশিপ দিতে চায় ভারত

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৬:৫৯ পিএম

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্কলারশিপ দিতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ (আইআইটিএম)।

মঙ্গলবার (১৫ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আইআইটিএম -এর তিন সদস্যের প্রতিনিধিদল কমিশন কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় এ আগ্রহ প্রকাশ করে।

স্কলারশিপ ছাড়াও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ গবেষণা পরিচালনা, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, উদ্ভাবনের প্যাটেন্টিং, বাংলাদেশে আইআইটিএম -এর স্যাটেলাইট ক্যাম্পাস স্থাপনসহ যৌথ সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময়ে আলোচনা হয়। খবর বাসসের।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান ও আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া।

আইআইটিএম-এর গ্লোবাল এনগেজমেন্ট এর পক্ষে ছিলেন অ্যাডভাইজর কার্তিক রমন, গ্লোবাল এনগেজমেন্ট অফিসের অ্যাডভাইজর শচিন গুনথে ও লিয়াজো অফিসার রুদ্রমূর্তি সেনথামারাইকান্নান।

image


প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইআইটিএম-এ উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে টিউশন ফি মওকুফের আহবান জানান। টিউশন ফি ছাড়া একজন শিক্ষার্থীর অন্যান্য ব্যয় ইউজিসি বহন করবে বলে তিনি প্রতিনিধি দলকে জানান।

আরও পড়ুন: দুইদিনের সফরে ঢাকায় সৌদির পররাষ্ট্রমন্ত্রী

আইআইটিএম -এর কার্তিক রমন বলেন, বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে আইআইটিএম বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য উচ্চতর ডিগ্রি অর্জনে স্কলারশিপ প্রদানের বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে একটি প্রস্তাব ইউজিসিতে পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।


একাত্তর/আরএ

দেশে নতুন করে আরও চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর