শিক্ষক হৃদয় মণ্ডলের ঘটনায় দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১০:৫৭ পিএম

স্কুলশিক্ষক হৃদয় মণ্ডলের ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ শান্তিতে আছে এই শান্তি হয়তো কারও কারও পছন্দ হচ্ছে না।

শনিবার (০৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কাউটস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের ঘটনা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আশপাশের অনেক দেশে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশ শান্তিতে আছে এই শান্তিটা হয়তো কারও কারও পছন্দ হচ্ছে না।

তিনি সবাইকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে বলেন, একটু ধৈর্য্য ধরার প্রয়োজন রয়েছে। যে কোনো সময় যে কোনো ছুতায় আমাদের শান্তি-শৃঙ্খলা নষ্ট করা ও সেগুলো উসকে দেওয়া কোনোভাবেই উচিত নয়।

দীপু মনি বলেন, আইনগত বিষয়টি দেখা হচ্ছে। আমি মনে করি, পুরো বিষয়টি খুবই দুঃখজনক। বিজ্ঞানের একজন শিক্ষক বিজ্ঞান পড়াবেন। আমরা তো বিজ্ঞানবিবর্জিত হতে পারি না।

ধর্ম সবার জীবনেই একটি বড় ভূমিকা পালন করে। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। ধর্মশিক্ষার ক্লাসে শিক্ষক ধর্ম শেখাবেন। বিজ্ঞানের সঙ্গে ধর্মের সংঘর্ষের জায়গা নেই। কোথাও যদি সংঘর্ষ হয় সেটা নিয়ে বিশেষজ্ঞরা…। আসলে আমি সে ব্যাপারে বিশেষজ্ঞ নই। তাই আমি সেটি নিয়ে মন্তব্য করতে পারি না।

শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের মুক্তির বিষয়ে তিনি বলেন, এই অবস্থায় আমাদের যা করণীয় আমরা তা করার চেষ্টা করব। আমাদের এগিয়ে যাবার জন্য ধর্মীয় সম্প্রীতি ধরে রাখা দরকার। একইসঙ্গে আমাদের শিক্ষকদের নিরাপত্তা দরকার।


একাত্তর/এসএ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
ছাত্র রাজনীতি বন্ধ হলে মৌলবাদের উত্থান হবে বলে আশঙ্কা জানিয়েছেন বিশিষ্টজনরা। তাই, অপরাজনীতি বন্ধ করে সুস্থ রাজনীতির ধারা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান তারা। রাজধানীর বনানীতে, এডিটরস...
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা ১৬ জুন শুরু হবে। সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ ২ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত...
কাগজ তৈরির মূল কাঁচামাল পাল্প সঙ্কটে এবার বইয়ের মান শতভাগ ঠিক রাখা যায়নি বলে স্বীকার করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।তিনি বলেন, বিকল্প না থাকায় বইয়ের মানে ছাড় দিতে হয়েছে। শতভাগ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর