৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৭:৫৮ পিএম

৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। যার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে।

বুধবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) মোহাম্মদ আখতারুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

শিক্ষার্থীরা আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৬ মে থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে প্রবেশপত্র।

আবেদন করতে হবে (http://addmission.eis.du.ac.bd) ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইনে আবেদন শেষে চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী) যেকোনো শাখায় ১০ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে টাকা জমা দিতে হবে। এবার প্রতি ইউনিটের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষার পর ৪ জুন কলা অনুষদভুক্ত খ-ইউনিটের, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের এবং ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ মোট ন্যূনতম ৮.০ থাকতে হবে।

এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। একইভাবে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। এছাড়া ‘চ’ ইউনিটের পরীক্ষায় উভয় জিপিএ মিলিয়ে ৬.৫ এবং আলাদাভাবে ৩.০ থাকতে হবে।

গত বছরের মতো ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ (১০+১০) নম্বর। বাকি ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।

আরও পড়ুন: শান্তিপূর্ণ সমাধান চায় দোকান মালিক সমিতি

পরীক্ষার সময় থাকবে দেড় ঘণ্টা (এমসিকিউ ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট, লিখিত ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট)। তবে চারুকলার ক্ষেত্রে ৪০ নম্বরের এমসিকিউ (সাধারণ জ্ঞান) এবং ৬০ নম্বরের লিখিত (অঙ্কন) পরীক্ষা হবে। এতে এমসিকিউর জন্য ৩০ মিনিট এবং লিখিত ১ ঘণ্টাসহ মোট দেড় ঘণ্টা সময় থাকবে।


একাত্তর/আরএ

অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর