ঢাবি সিনেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলো নীল দল

আপডেট : ২৪ মে ২০২২, ০৮:৩১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিনেটে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল থেকে ৩২ জন প্রার্থী জয়ী হয়েছেন। ৩৫টি পদের মধ্যে বিএনপি-জামায়ত সমর্থিত সাদাদল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন।

মঙ্গলবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টায় এ নির্বাচনের ফল আনুষ্ঠনিকভাবে প্রকাশ করেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ।

সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নীল দলের বিজয়ী প্রার্থীরা হলেন:

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বাছির, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. এ এস এম আব্দুর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, আবহাওয়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তৌহিদা রশীদ, অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক নিসার হোসেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিহির লাল সাহা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদ।

অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফিরোজ জামান, পপুলেশন সাইন্স বিভাগের অধ্যাপক ড. বিল্লাল হোসেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ডিজেস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিকদার মনোয়ার মোর্শেদ, আইন বিভাগের অধ্যাপক ড. সীমা জামান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

সাদা দল থেকে নির্বাচিত তিন প্রতিনিধি হলেন:
অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. এবিএম ওবাইদুল ইসলাম ও অধ্যাপক ড. মামুন আহমেদ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে সদস্যসংখ্যা ১০৫। এর মধ্যে শিক্ষক প্রতিনিধির ৩৫টি পদ রয়েছে, তাদের মেয়াদ তিন বছর। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে সবশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২২ মে। সেই নির্বাচনে নীল দলের ৩৩ জন আর সাদা দলের ২ জন জয়ী হয়েছিলেন।


একাত্তর/এআর

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর