এবছরও হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা

আপডেট : ০৫ জুন ২০২২, ১১:৫৩ এএম

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও সমামানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। 

রোববার (৫ জুন) সকাল ১০টায় রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

এসময় তিনি আরও জানান, স্কুল পর্যায়ে যেভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় সেভাবেই এবছরও এই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। 

নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৩ সালে এ পরীক্ষা নেয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেয়া হবে না। 

উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০১০ সালে চালু হওয়া এ পাবলিক পরিক্ষাগুলো সাধারণত প্রতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। 


একাত্তর/এসজে

শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর