সংশোধিত রুটিন প্রকাশ, ১৭ দিনে শেষ হবে এসএসসি পরীক্ষা

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৯:১৪ পিএম

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে।

রোববার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রয়ক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহবায়ক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়।

প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না।

image


এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, ১৭ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়)।

২৫ সেপ্টেম্বর কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ, পরদিন ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।

image


আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রধান হুমকি হিসেবে দেখছেন পুতিন

এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হওয়ায় ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। এতে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে।


একাত্তর/আরএ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর