মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রধান হুমকি হিসেবে দেখছেন পুতিন

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৮:০৫ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন একটি নৌ নথিতে (মতবাদ) স্বাক্ষর করেছেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার জন্য প্রধান হুমকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাশপাশি আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিজেদের কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো।  

রোববার (৩১ জুলাই) রাশিয়ার নৌবাহিনী দিবসে এক বক্তৃতায় রাশিয়াকে একটি মহান সমুদ্র শক্তি হিসেবে গড়ে তোলা এবং রাশিয়ার বৈশ্বিক অবস্থান বাড়ানোর জন্য পিটারের প্রশংসা করেন পুতিন। 

এই পিটার দ্য গ্রেট ছিলেন ১৮ শতকের একজন রুশ জার (শাসক)। তিনি ছিলেন পশ্চিমা ধারণা, বিজ্ঞান এবং সংস্কৃতির ভক্ত। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ অঞ্চলকে 'ইউরোপের জানালা' হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। পুতিনের মতে, আধুনিক রাশিয়ার অন্যতম রূপকার তিনি। 

image


নৌবাহিনীর কার্যক্রম পরিদর্শনের পর হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে পুতিন বলে, রাশিয়া যেকোনো সম্ভাব্য হামলাকে পরাস্ত করতে পারে। দেশটির সেই সামরিক শক্তি রয়েছে।

এ সময় ৫৫ পৃষ্ঠার একটি নৌ নথিতে স্বাক্ষর করেন পুতিন। সেখানে বলা হয়েছে, বিশ্বের মহাসাগরে আধিপত্য বিস্তারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত নীতি এবং ন্যাটো সামরিক জোটের গতিবিধি রাশিয়ার সীমান্তের খুব কাছাকাছি অবস্থান করছে।

সেখানে আরও বলা হয়েছে, যদি আলোচনা এবং কূটনৈতিক পদক্ষেপে রাশিয়া ব্যর্থ হয় তবে দেশটির তার সামরিক শক্তি ব্যবহার করবে। 

আরও পড়ুন: মোসাদ্দেকের ঘূর্ণিতে রানের পাহাড়ে চড়া হলো না আরভিনদের

পুতিন তার বক্তৃতায় ইউক্রেনের কথা উল্লেখ না করলেও কৃষ্ণ সাগর এবং আজভ সাগরে রাশিয়ার ভূ-রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে বলে জানান। 

তিনি আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে অ্যাডমিরাল গোর্শকভ ফ্রিগেটের কাছে জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হবে। 

উল্লেখ্য, রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৯ গুণ গতিতে ভ্রমণ করতে পারে এবং আঘাত করতে পারে। রাশিয়া গত কয়েক বছর ধরে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে। 


একাত্তর/আরবিএস   

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর