'ক্যাম্পাসে রাজনীতি থাকবে কি-না সিদ্ধান্ত প্রতিষ্ঠানের'

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:২১ পিএম

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানই নেবে।'

আজ সোমবার রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ফলাফল সাধারণত ভালো হয় না। এটা বিবেচনা করা উচিত।'

মন্ত্রী দীপু মনি বলেন, 'রাজনীতি করা একজন মানুষের মৌলিক অধিকার।'

আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত দশ

এসময় ছাত্ররাজনীতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে না বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বিষয়ে মানুষের ভিন্ন মত আছে। কিন্তু আমরা যদি গণতান্ত্রিক সমাজ আশা করি তাহলে রাজনৈতিক চেতনার বিকল্প নেই।"

শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোকেই সুস্থ ও ইতিবাচক রাজনীতি  বজায় রাখতে হবে, বলেন শিক্ষামন্ত্রী।


একাত্তর/এআর

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের জন্য বিসিএস-এ টেক্সটাইল ক্যাডার চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর