প্রবেশপত্রে বিভাগ ভুল, পরীক্ষার ব্যবস্থা ইউএনও’র

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম

চলতি এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ছাত্র শিপন আলী। তবুও তিনি মানবিক বিভাগের প্রবেশপত্র নিয়ে ইতিমধ্যে পাঁচটি বিষয়ে পরীক্ষা সম্পন্ন করেছেন। হঠাৎ পদার্থ বিজ্ঞান পরীক্ষার আগের রাতে (গত শুক্রবার) এবিষয়ে টের পান ওই পরীক্ষার্থী। পরে তার পরীক্ষার ব্যবস্থা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

ওই পরীক্ষার্থীর নাম মো. শিপন। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জে এন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। তার কেন্দ্র কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শিপন বলেন, পাঁচটি পরীক্ষা হয়ে গেলেও বুঝতে পারিনি। শিক্ষকরাও টের পাইনি। গত শুক্রবার রাতে টের পেয়েই স্কুলের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের জানাই। শিক্ষকরা মানবিক বিভাগেই পরীক্ষা দেওয়া কথা স্পষ্ট জানিয়ে দেয়। পরে ইউএনও স্যারকে কল দিয়েছিলাম। স্যার আমার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। আমি খুব খুশি। কিন্তু সংশোধিত প্রবেশপত্র এখনও পাইনি।

জে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকছেদ আলী বলেন, বিষয়টি আগে জানায়নি, আমরাও টের পাইনি। তাকে নিয়ে বোর্ডে যাওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, হঠাৎ জানতে পেরেছি বিজ্ঞানের ছাত্র মানবিকে পরীক্ষা দিচ্ছেন। সংশোধনের জন্য প্রধান শিক্ষক কাজ করছেন।

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে ৩৮ কেজির বাঘাইড়, নিলামে বিক্রি

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন, রাত সাড়ে ১০টার দিকে শিপন সমস্যার কথা জানায়। ঘটনা শুনে তাকে চিন্তা না করে পদার্থবিজ্ঞানী পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে বলি। ওই রাতেই শিক্ষা অফিসার ও  অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি।

তিনি আরো বলেন, শিপন আজ পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। 


একাত্তর/এসি

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী এই হত্যাকাণ্ড...
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলাফলে সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে এবং সর্বনিম্ন বরিশাল বোর্ডে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর