বহিরাগতদের সঙ্গে অশোভন আচরণ, ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৩:১৬ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিপন্থী ও অশোভন আচরণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অশোভন আচরণ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুন্ন করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। 

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুল। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

আজ শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া কৃত অপরাধের জন্য কেন নাজমুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না-এই মর্মে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

এর আগে, গত মঙ্গলবার মধ্যরাতের পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঐ শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে নাজমুল আলমের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।


একাত্তর/এআর

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর