নতুন পাঠ্যসূচি নিয়ে শিক্ষকদের ধোঁয়াশা এখনও কাটেনি

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১:৩৭ পিএম

‘শিক্ষক হবেন সহায়ক আর শিক্ষার্থী নিজে করে শিখবে’- এমনটাই হবে আসছে বছরের নতুন শিক্ষাক্রম। যা প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ২০২৩ সাল থেকে কার্যকর হতে যাচ্ছে। সেভাবেই তৈরি হচ্ছে বই।

তবে নতুন বছরের বই পাওয়া নিয়ে যেমন সঙ্কট আছে, তেমনি নতুন কারিকুলামের মূল্যায়ন চূড়ান্ত করা নিয়ে শিক্ষকদের ধোঁয়াশা এখনও কাটেনি। 

শিক্ষকরা বলছেন, নতুন কারিকুলামের মূল্যায়নের নতুন প্রক্রিয়াটি অন্তত ছয়মাস আগে থেকেই অবহিত করা উচিত ছিলো। 

তবে পাঠ্যপুস্তক বোর্ড বলছে, ডিসেম্বরে ৩০ হাজার শিক্ষককে প্রশিক্ষণে আওতায় আনা হবে। 

যদিও কারিকুলাম বিশেষজ্ঞদের মতে এতো অল্প সময়ে এটি বাস্তবায়ন করাটা কঠিন হবে। 

জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পারদর্শীতার মূল্যায়ন হবে প্রারম্ভিক অন্তর্বর্তীকালীন আর সর্বোচ্চ এই তিন ধাপে। প্রাথমিকেরও আছে তিনটি ধাপ। সেগুলো হলে- যোগ্যতা অর্জিত হয়নি, আংশিক অর্জিত আর যোগ্যতা পুরোপুরি অর্জিত।

image


কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক হাফিজুর রহমান বলেন, যারা শিক্ষার্থীদের নতুন ধরনের এই মূল্যায়ন করবেন সেই শিক্ষকরা কতটুকু প্রস্তুত? যেখানে প্রাথমিকে চলতি বছর নতুন পাঠ্যবইয়ের কোনো পাইলটিংই হয়নি। সেই সঙ্গে আসছে বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না পরীক্ষা। 

আরও পড়ুন: শনি ও রোববার বিমানবন্দর সড়কের বিকল্প ব্যবহারের পরামর্শ

এনসিটিবি’র কারিকুলাম বিভাগের সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, নতুন কারিকুলামের মূল্যায়ন নিয়ে জটিলতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পাঠ্যপুস্তক বোর্ড। তবে ডিসেম্বর জুড়ে ৩০ হাজার শিক্ষক আসবেন প্রশিক্ষণের আওতায় আসছেন। 

এনসিটিবি’র সদস্য রিয়াজুল ইসলাম বলেন, ২০২৩ সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি দিয়ে শুরু হচ্ছে নতুন পাঠ্যক্রম। আর ২০২৫ সালের মাধ্যমিক ও ২৭ সালের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়েও এটি বাস্তবায়ন হবে।


একাত্তর/এসি

নতুন শিক্ষা কারিকুলামের পরীক্ষাতেও প্রশ্ন ফাঁস। এ নিয়ে অভিবাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও এতে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সুরক্ষিত একটি অ্যাপের মাধ্যমে বিতরণ...
একটি স্বার্থান্বেষী গোষ্ঠী মিথ্যা তথ্য পরিবেশন ও ভুল ব্যাখ্যা দিয়ে নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে জনমনে বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড...
প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার পথে। রোববার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে...
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম চারটি বিষয়ের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া প্রথম...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর