প্রশ্নফাঁসে শিক্ষার্থীদের ক্ষতি হবে না বলছেন সংশ্লিষ্টরা

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:৩১ পিএম

নতুন শিক্ষা কারিকুলামের পরীক্ষাতেও প্রশ্ন ফাঁস। এ নিয়ে অভিবাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও এতে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সুরক্ষিত একটি অ্যাপের মাধ্যমে বিতরণ করা এই প্রশ্ন ফাঁসে জড়িতদের শনাক্ত করার দাবি উঠেছে।

শিক্ষকরা বলছেন, স্কুলের অভ্যন্তরীণ এসব পরীক্ষার প্রশ্ন শিক্ষকরাই যদি তৈরি করতেন, তাহলে এমন অভিযোগ উঠতো না।

৩ জুলাই শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩৪ হাজার প্রতিষ্ঠানে অর্ধ-বার্ষিক মূল্যায়ন। তবে পরীক্ষার আগের দিনই প্রশ্ন ভেসে ওঠে সামাজিক মাধ্যমে। তাই, কারিকুলাম আর মূল্যায়ন নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরা।

কারিকুলাম নিয়ে যাদের কাজ করা শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান বলেন, নতুন শিক্ষাক্রমের অনেক ভালো দিক রয়েছে। তবে প্রশ্নফাঁস হলেও শিক্ষার্থীরা যে ক্ষতির মুখে পড়বে না, এ বিষয়টি বোঝাতে ব্যর্থ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

একই সাথে তিনি প্রায় দুই বছর চালু হওয়া শিক্ষাক্রমের সাথে মূল্যায়নের বিষয়টি দেরিতে প্রকাশ করার বিষয়ে প্রশ্ন তুলেছেন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেন, স্কুলের অভ্যন্তরের পরীক্ষার প্রশ্ন শিক্ষকদের করতে দেওয়া উচিত। তাতে করে এমন অভিযোগ যেমন উঠবে না, আবার তারাও নতুন প্রশ্ন তৈরিতে অভিজ্ঞ হয়ে উঠবেন।

অষ্টম ও নবম শ্রেণির জন্য পাঁচ ঘণ্টা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য চার ঘণ্টায় মূল্যায়ন করা হচ্ছে, যা চলবে মাসব্যাপী।

 

একাত্তর/জো
‘শিক্ষক হবেন সহায়ক আর শিক্ষার্থী নিজে করে শিখবে’- এমনটাই হবে আসছে বছরের নতুন শিক্ষাক্রম। যা প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ২০২৩ সাল থেকে কার্যকর হতে যাচ্ছে। সেভাবেই তৈরি হচ্ছে বই।তবে নতুন...
২০২৩ সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম শুরু হলেও এটাই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, সারাবছর ধরে বই পরিমার্জনা চলবে। বড়ো শ্রেণিতে বেশি অংশ...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, দেশের তিন-চতুর্থাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। অনার্স বা মাস্টার্স ডিগ্রি...
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে নতুন কারিকুলাম। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে তা মার্চ থেকে শুরু হবে। আর এ নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষকরা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর