শিক্ষা বিস্তারে দুই প্রবীণের অনুকরণীয় উদ্যোগ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১ পিএম

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে গেছেন বহু আগে। বয়স ৭৫ ছুঁই ছুঁই। কিন্তু অবসর ভালো লাগে না। তাই ক্লাস নিচ্ছেন গ্রামের স্কুলে। 

তিনি অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ড. এম এ সাত্তার মণ্ডল। এরই মধ্যে সাত্তার মণ্ডল তার সঙ্গে নিয়েছেন বাল্যবন্ধু অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার চন্দ্র সাহাকেও। 

দুই বন্ধুর প্রচেষ্টায় এখন স্কুলটি ছুটছে দুরন্ত গতিতে। 

ছাত্র-ছাত্রী পড়ানোটা রক্তে মিশে আছে সাত্তার মণ্ডলের। তাই ৭৪ বছর বয়সেও গভীর মনোযোগে কোমলমতি শিশুদের পড়াচ্ছেন মানুষ গড়ার এই করিগর। 

এমিরিটাস শিক্ষক উপাধি পাওয়া এই শিক্ষক হলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. এম এ সাত্তার মন্ডল।

আরও পড়ুন: দেশের ২২তম রাষ্ট্রপতি কে, জানা যাবে রোববার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজীর ভীতি দূর করাতে ছুটে যান ঢাকা থেকে শৈশবের পড়া নিজের বিদ্যাপীঠে।

বুড়ো বয়সে তার এমন অবৈতিনক শিক্ষকতার সঙ্গী হয়েছেন বাল্যবন্ধু এবং এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র সাহা।

মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রয়াত স্ত্রী ফাতেমা সুলতানার নামে গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর জন্য প্রতি বছর মেধা বৃত্তিও চালু করেছেন তিনি। 


একাত্তর/আরবিএস   

অনেক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগসহ নানা অসংগতি সামলে দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
চিকিৎসা, আইনশৃঙ্খলারক্ষা, গণমাধ্যমসহ জরুরি পেশায় টানা কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় যেমন অগ্রহণযোগ্য তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটি গোষ্ঠীর দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন অনৈতিক কিনা সে...
এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মুখস্থবিদ্যা বা শুধু বই পড়ে শেখা নয়। খেলার ছলে আনন্দের সাথেই স্কুলে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। বছর বছর পরীক্ষার বদলে মূল্যায়নে আছে নিজস্ব পদ্ধতি। তবে দীর্ঘদিনের চর্চা ও পরিকল্পনার...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর