প্রাথমিকের বৃত্তির ফল মঙ্গলবার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৮ পিএম

২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সেখানে উপস্থিত থাকবেন।

এক যুগের বেশি সময় পর গত বছরের ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হয়। মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা হয়নি। পরে জানানো হয়, নতুন শিক্ষাক্রম যেহেতু চালু হচ্ছে, সেহেতু সমাপনী পরীক্ষা আর নেওয়া হবে না।

এ পরিস্থিতিতে প্রাথমিকে মেধা বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাই করতে ২০২২ সালের শেষে আবারও আলাদা পরীক্ষার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়।

দেশের প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ২০ শতাংশ এবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরেছে। তাদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণে বৃত্তি পাবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি খুঁজতে দুদককে নির্দেশ

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পায়। প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি দেওয়া হয়।

জানা যায়, বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধদিপ্তরের ওয়েবসাইট http://www.dpe.gov.bd/ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.mopme.gov.bd/ এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা-থানা শিক্ষা অফিসারের কার্যালয় হতে পাওয়া যাবে।


একাত্তর/এসি


রাশিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীদের রাশিয়ায় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬...
প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার এক চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রোববার। 
গরম না কমা পর্যন্ত খুব সকালের শিফটে স্কুল চালুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গরমের কারণে অতিরিক্ত সাত দিন বন্ধ রাখার পর সারাদেশে স্কুল-কলেজ খুললে সাংবাদিকদের কাছে এই দাবির কথা জানান তারা।...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর