ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ০৭ জুন ২০২৩, ০২:০৪ পিএম

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের (কলা আইন ও সামাজিক বিজ্ঞান) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৯০ শতাংশের বেশি শিক্ষার্থীই ফেল করেছেন। পাশ করেছেন ৯ দশমিক ৬৯ শতাংশ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন। 

এ বছর ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ছিল দুই হাজার ৯৩৪টি। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৯০৮টি, মানবিক বিভাগে ১ হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ ছিল।

এ বছর এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৫ হাজার ২২৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছেন চার হাজার ৪৮৭ জন, মানবিক বিভাগে ছয় হাজার ৩১ জন ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৬৫১ জন।

গত ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের আট বিভাগীয় শহরে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

যেভাবে ফলাফল জানা যাবে

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তাছাড়াও, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটক মোবাইল ফোন থেকে DU ALS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।


একাত্তর/এসি


অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর