ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে এশিয়ায় প্রথম ইউআইইউ'র রোভার

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৭:৪৫ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মার্স রোভার টিম” মার্স সোসাইটি দ্বারা আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৩ প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ০১ - ০৩ জুন ২০২৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। 

তিন দিনের চূড়ান্ত রাউন্ডে নিজেদের তৈরি রোভারের ক্ষমতা এবং অপারেশন দক্ষতা প্রদর্শন করে অংশগ্রহণকারী দলগুলো। এ জন্য রোভারগুলোকে অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং এই চারটি মিশন সফলতার সঙ্গে অতিক্রম করতে হয়েছে।

ইউআইইউ মার্স রোভার টিম, মিশন অতিক্রমের এই সফলতায় চূড়ান্ত পর্বে ৩৭টি দলের মধ্যে ৯ম স্থান অর্জন করলেও এশিয়ান দলগুলোর মধ্যে ১ম স্থান অর্জন করেছে। এই পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া, মিশর, মেক্সিকো এবং তুরস্কসহ ১০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বদ্বিতা করে “ইউআইইউ মার্স রোভার” দল। 

image

বিজয়ী ইউআইইউ দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যলয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সালেকুল ইসলাম এবং মেন্টরের দায়িত্ব পালন করেন প্রভাষক আকিব জামান। ইউআইইউ মার্স রোভার টিমের ১০ সদস্য নিয়ে উক্ত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। এই প্রকল্পের টিম লিডার হলেন ইউআইউ’র ইইই বিভাগের আবিদ হোসাইন। অন্যান্য ম্যানেজমেন্ট সাব টিমে মোঃ ইয়াসিন, মেকানিক্যাল সাব টিমে আহম্মেদ জুনায়েদ তানিম, ইলেকট্রিক্যাল সাব টিমে শাহ মেহরাব হোসেন, সফটওয়্যার সাব টিমে আব্দুল্লাহ আল-মাসুদ, কমিউনিকেশন সাব টিমে টিএম আল-আনাম এবং সায়েন্স সাব টিমে মেঘবরন পাল নেতৃত্ব দিয়েছে।

এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউটার হ্যাঙ্কসভিলে অনুষ্ঠাতব্য ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২৩ এর ফাইনালে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ‘ইন্টারপ্ল্যানেটার’ টিম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 'ইউআইইউ মার্স রোভার' টিম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ দল।  

image

চূড়ান্ত ফাইনালিস্ট ৩৬টি দলের চ্যাম্পিয়নশিপে ৪২৫.৩৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনির্ভাসিটির একটি দল, ৩৫৪.৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনির্ভাসিটির একটি দল এবং ৩৪৪.০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রিংহাম ইয়ং ইউনিভার্সিটির একটি দল।

২৭৩.৫৯ পয়েন্ট নিয়ে 'ইউআইইউ মার্স রোভার' ৩৬টি দলের মধ্যে বিশ্বে ৯ম স্থান অর্জন করেছে। তালিকার সেরা দশের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও তিনটি, কানাডা, মেক্সিকো ও পোলান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।


একাত্তর/এআর

অনির্দিষ্টকাল, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট, ইউআইইউ,
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর