প্রবল বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটি

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৬:২৯ পিএম

বৃষ্টির দাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সোমবার এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রবল বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে সব ক্লাস ও পরীক্ষা ৮ অগাস্ট মঙ্গলবার থেকে ১০ অগাস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সব কাজ চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভারী বর্ষণে রেললাইনে পানি জমে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সোমবার ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি। ফলে এদিনের সব ক্লাস ও পরীক্ষা দুপুরেই বাতিল করে কর্তৃপক্ষ।

বৃষ্টির মধ্যে সোমবার ভোর সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনিতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের কর্মচারী মো হানিফ, তার স্ত্রী ও ছেলে-মেয়ে আহত হয়েছেন।

প্রায় ৩০০ ফুট দূর থেকে একটি বড় গাছসহ পাহাড়ের মাটি ধসে পড়ে থাকতে দেখা গেছে। এতে কাঁচাপাকা বাড়িটির দুই পাশের দেয়াল ভেঙে গেছে। 

 

একাত্তর/কেএসএইচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর