বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী ২৮ নভেম্বর

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিইউনিয়নের তারিখ ঘোষণা করেন উপাচার্য ও বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শারফুদ্দিন আহমেদ জানান, বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আগামী ২৮ নভেম্বরে আগারগাঁও, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই হবে প্রথম রিইউনিয়ন।

তিনি আরও জানান, অ্যালামনাই একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্ববিদ্যালয়ে এতদিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল না। তার হাত ধরেই ২০২২ সাল থেকে এই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু।

বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে এই প্রতিষ্ঠানের নাম ছিল আইপিজিএমএন্ডআর। জন্মলগ্ন থেকে আজ অবধি এই প্রতিষ্ঠান অসংখ্য চিকিৎসককে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। অনেকেই দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। একটি নিখুঁত আয়োজনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর পুনর্মিলনের সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

এছাড়াও আয়োজকরা জানান, গত ১ নভেম্বর থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রিইউনিয়নের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনলাইন এবং অফলাইনে (সরাসরি অ্যালামনাই অফিসে এসে) এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

এআর
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা দেশের সব পেশায় অগ্রগামী ও উচ্চাসনে আসীন তাই তাদের বৃহত্তর ঐক্য শিক্ষা ও সমাজ উন্নয়নে বিপ্লব ঘটাতে পারে।
‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আ্যলামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠান শুরু হয়েছে।শনিবার (১২ মার্চ)...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর