‘ঢাবি অ্যালামনাই বৃহত্তর ঐক্যে শিক্ষা-সমাজ উন্নয়নে বিপ্লব ঘটাতে পারে’

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা দেশের সব পেশায় অগ্রগামী ও উচ্চাসনে আসীন তাই তাদের বৃহত্তর ঐক্য শিক্ষা ও সমাজ উন্নয়নে বিপ্লব ঘটাতে পারে, দেশের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের এই সামাজিক সম্ভাবনাকে কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে সংগঠনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরীর সভাপতিত্বে আজ মঙ্গলবার সন্ধ্যায় সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এক মতবিনিময়সভায় অ্যালামনাই সংগঠকরা তাদের পরামর্শ তুলে ধরেন।

সভায় সংগঠনের মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার ছাড়াও বিভিন্ন হল ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেতাদের মধ্যে বক্তব্য দেন ড. মুজিবুর রহমান, মিজানুর রহমান, নিবাস চন্দ্র মাঝি, ফারুক তালুকদার, অধ্যাপক এটিএম সামছুজ্জোহা এবং শবনব শেহনাজ চৌধুরীসহ আরো অনেকে।

তারা বলেন, ডুয়ার নিজস্ব বহুতল ভবন প্রকল্প বাস্তবায়ন করে সেখানে বিভাগীয় ও হল অ্যালামনাই অ্যাসাসিয়েশন কার্যালয় ব্যবস্থা করলে এই সান্নিধ্য অনেক কাজ এক সাথে করার সুযোগ তৈরি করবে।

হলগুলোতে থাকা খাওয়ার অবস্থা এখন আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে উল্লেখ করে তারা বলেন, এগুলো ছাড়াও হলে সব ধরনের উন্নত উন্নত সেবা নিশ্চিত করতে অনেক অ্যালামনাই ব্যক্তিগত এবং দলগতভাবে এগিয়ে আসতে পারেন। শিক্ষা উন্নয়ন ও গবেষণা প্রকল্প এছাড়া বিশ্ববিদ্যালয়ে ছোট-বড় অনেক স্থাপনা তৈরিতেও অনেক অ্যলামনাস আগ্রহভরে অর্থায়ন করতে চান বলে জানান তারা।

ঢাকা ইইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-ঊল-আলম চৌধুরী বলেন, ‘নতুন হলসহ নানা স্থাপনা নির্মাণ, গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস বাস্তবায়ন, গবেষণার অর্থায়ন এবং ছাত্রছাত্রীদের  জন্য বহুমুখী বৃত্তি, চিকিৎসা, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার সহায়তায় অ্যালামনাসদের ব্যাপকভাবে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।

তিনি জানান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) সামাজিক বৃত্তি কর্মসূচিতে সারাদেশে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়তে মাঠপর্যায়ে প্রচারণা এবারও অভূতপূর্ব জাগরণ তৈরি করেছে। সারাদেশের ও সারাবিশ্বের ঢাবি অ্যালামনাসদের সংযোগ করার জন্য প্লাটফর্ম  তৈরি করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বিভাগীয় অ্যলামনাই অ্যসোসিয়েশন নেতাদের বক্তব্যের সাথে একমত প্রকাশ করে তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে নানা প্রকল্পে পরিকল্পনা ও  বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের এগিয়ে আসা জরুরি।’

একাত্তর/এআর
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পোষ্য কোটার বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আদালত যে রায় দেবে তা মেনে নিতে প্রস্তুত আছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর