আইইউবিতে মঞ্চস্থ হলো ‘দেওয়ানা মদিনা’

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম

নতুন প্রজন্মের কাছে বাংলার লোক ঐতিহ্যকে তুলে ধরতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) মঞ্চস্থ হলো মনসুর বয়াতি রচিত পালা নাটক ‘দেওয়ানা মদিনা’। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ক্লাবের পরিবেশনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার আইইউবি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় ৬৪টি জেলা ও ১৪টি বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। দেওয়ানা মদিনা এই কর্মসূচির তৃতীয় এবং আইইউবি থিয়েটারের ২১তম প্রযোজনা। আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দেওয়ানা মদিনা’র নির্দেশনায় ছিলেন মো. শামীম সাগর এবং সহ-নির্দেশনায় মো. সাইফুল ইসলাম।

দর্শক সারিতে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেছেন আইইউবির উপাচার্য তানভীর হাসান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক আলী আহমেদ মুকুল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবির, আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভীন এবং আইইউবির শিক্ষার্থীরা।

নাটকটিতে অভিনয় করেন আইইউবির শিক্ষার্থী আনিকা বুশরা, মো. বাসিতুল্লাহ খান, মো. তৌহিদুল ইসলাম, সানজিদা আক্তার, আশরাফুল করিম চৌধুরী, আবদুল্লাহ আল মাহিন, মুবাল্লিক হক মৃধা, সৌহার্দ্য পাল, সামিয়া রেজা, আনিকা ফাইরোজ, মো. সৌমিক উদ্দিন, মোছা. সাদিয়া আফরিন, মুবাশশির আল জামী সিয়াম।

মনসুর বয়াতি রচিত ‘দেওয়ানা মদিনা’ পালাটি মৈমনসিংহ-গীতিকা সংগ্রহের অন্যতম শ্রেষ্ঠ গীতিকা হিসেবে সমাদৃত। বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলালের বিচিত্র জীবনী কাহিনী এবং দুলাল ও গৃহস্থ মদিনার প্রেমকাহিনী এই পালার বিষয়বস্তু।

নাটকের সংগীত সহযোগিতায় ছিল ভিনস ব্যান্ড, জাহিদ হাসান, স্লাঘা অধিকারী, শরীফ মোহাম্মদ শাহজালাল পরান, এস এম শাকিল আমিন এবং আইইউবি মিউজিক ক্লাব।

একাত্তর/আরএ
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং কিছু শিক্ষার্থী।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়াকে সহজীকরণ এবং নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর