মাধ্যমিক ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম

আগামী বছর (২০২৪) অনুষ্ঠিত হতে যাওয়া মাধ্যমিক ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষার বিস্তারিত সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বরাবরের মতো প্রথম দিন ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে ২০২৪ সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হবে।

করোনাভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত কয়েক বছর মাধ্যমিক পরীক্ষার সূচিতে কিছুটা এলোমেলো অবস্থা দেখা যায়।

আগামী পরীক্ষার মাধ্যমে আগের মতো স্বাভাবিক ধারায় ফেরার চেষ্টা করছে সরকার।

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে এর আগে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। 

আরবি 
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
দেশের শিক্ষাব্যবস্থা থেকে সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। এই সিদ্ধান্ত...
দেশজুড়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর