সম্মানীয় উপদেষ্টা হিসেবে আইইউবিতে  যোগ দিলেন অধ্যাপক ফকরুল আলম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম

সম্মানীয় উপদেষ্টা হিসেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ফকরুল আলম। আইইউবিতে তিনি ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগ এবং সাশিন সেন্টার ফর মাল্টিলিঙ্গুয়াল এক্সিলেন্সকে অ্যাকাডেমিক প্রোগ্রাম ডেভেলপমেন্ট, গবেষণা উন্নয়ন এবং কর্মশালা, সেমিনার ও কনফারেন্স আয়োজনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করবেন।

অধ্যাপক ফকরুল আলম চার দশকের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এবং জীবননানন্দ দাশের কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন। এছাড়াও, তিনি রাধা চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে দি এসেনশিয়াল টেগোর বইটি সম্পাদনা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অবসরগ্রহণের পর তিনি একই বিভাগে ইউজিসি অধ্যাপক এবং সংখ্যাতিরিক্তি অধ্যাপক ছিলেন। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি-এর পরিচালক হিসেবে কাজ করেছেন অধ্যাপক ফকরুল আলম। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার এবং ২০১২ সালে সার্ক লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন। 

অধ্যাপক ফকরুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করার পর কানাডার সায়মন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

এআর
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর