চবি ছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিক্ষককে অপসারণ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১০ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

শুক্রবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একটি বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিকাল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এই সভা শুরু হয় এবং শেষ হয় রাত পৌনে দশটায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের তিন সদস্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম, অধ্যাপক ড. শামীম উদ্দীন খান ও মোহাম্মদ আলী।

সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘দুটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। আমরা বিকাল চারটা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত দুটি তদন্ত কমিটির প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি।’

এর আগে, গত ৩১ জানুয়ারি অধ্যাপক ড. মাহাবুবুল মতিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন ওই বিভাগের এক ছাত্রী। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি তার বিরুদ্ধে করা অভিযোগটি পরের দিন যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়। একই দিন তদন্তও শুরু করে পাঁচ সদস্যের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল। পরে সেলের করা সুপারিশ অধিকতর যাচাই করতে আরও একটি কমিটি গঠন করা হয়।

এআর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর