শনিবার ২৫ জেলায় মাধ্যমিক বিদ্যালয় ছুটি

আপডেট : ০৩ মে ২০২৪, ০৭:৩২ পিএম

চলমান তাপপ্রবাহের কারণে উচ্চ আদালতের আদেশে ছুটি শেষে শনিবার ক্লাস শুরু হওয়ার কথা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। তবে গরম না কমায় এদিনও ২৫ জেলায় স্কুল ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ও রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে।

ঈদের ছুটির পর গরমের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল সরকার। পরে শিক্ষণ ঘাটতি কাটাতে ৪ মে থেকে শনিবারও ক্লাস নেওয়ার নির্দেশনা আসে। সে নির্দেশনা অনুযায়ী, দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে শনিবার ক্লাস শুরু হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। 

এরই মধ্যে বৃষ্টি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা কমে এসেছে। ফলে ৩৯ জেলায় শনিবার ক্লাসে বসবে শিক্ষার্থীরা।

গত রোববার সারাদেশে স্কুল খুলে দেওয়ার পর গরমের মধ্যে অনেক জায়গায় শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর আসে। বিষয়টি তখন আদালত পর্যন্ত গড়ায়।

আদালতের নির্দেশে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই ছুটির পর শুক্র-শনির সাপ্তাহিক ছুটি কাটিয়ে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হবে। এর মধ্যে যদি কোনো সিদ্ধান্ত হয়, তাহলে সেটি শনিবার জানিয়ে দেওয়া হবে।

 

একাত্তর/জো
তাপপ্রবাহের ছুটি শেষে রোববার খুলেছে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
চলমান তাপপ্রবাহের কারণে দেশের প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টে নির্দেশের পর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি...
তাপপ্রবাহের মধ্যে রোববার খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
রোজার প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। আর মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলবে রোজার প্রথম ১৫ দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর