পদত্যাগ করলেন পবিপ্রবির ভিসি ও ট্রেজারার

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:৩৯ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার রাতে তারা পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. হেমায়েত জাহান, বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত পদত্যাগ পত্রে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করেন।

অপরদিকে প্রফেসর মোহাম্মদ উল্লেখ করেন তিনি ব্যক্তিগত কারণে ট্রেজারার পদ থেকে পদত্যাগ করছেন।

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ২০২১ সালের ২১ মে থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একাত্তর/আরএ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকসহ অন্তত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন, ভিসি পদ থেকে অব্যাহতি নিয়ে শিক্ষকতায় ফিরতে চান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর