বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক স্নাতক কোর্স চালু হচ্ছে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পিএম

প্রযুক্তির দৌড় বাড়ছে, বাড়ছে উচ্চশিক্ষায় এর পরিসরও। বর্তমানে অবস্থাটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ- সবখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দখলদারি। আর এই বিষয়টিকে অনুধাবন করেই বাংলাদেশে এই প্রথমবারের মতো ‘এআই অ্যান্ড ডাটা সায়েন্স’ বিষয়ে স্নাতক কোর্স চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

সোমবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গত দুই-তিন বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে বিশেষজ্ঞরা বলছেন- এটাই ভবিষ্যৎ। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে, মানুষ এখন গুগল ভুলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ঝুঁকছে। এটা নিয়ে আমাজনের মত আন্তর্জাতিক আইটি প্ল্যাটফর্ম থেকে বেসিক কোর্সও অফার করা হচ্ছে। যাতে আগামী দিনে প্রতিযোগিতার বাজারে নিজেকে তুলে ধরা যায়।

তিনি বলেন, বিষয় হিসেবে এআই অ্যান্ড ডাটা সায়েন্স নতুন হলেও ইতোমধ্যেই এর উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা ফুটে উঠেছে। বিভিন্ন দেশে বিষয়টি নিয়ে অহরহ সার্টিফিকেট কোর্সও চালু রয়েছে। আগামীতে যদি চতুর্থ শিল্প বিপ্লব, পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তবে সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এআই অবশ্যম্ভাবী।

মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে।

একাত্তর/আরএ
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
রাশিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীদের রাশিয়ায় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহসী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নিয়েছে আলজেরিয়া।
শিক্ষকদের লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতির পাশাপাশি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব ও দুর্বৃত্তায়ন এবং শিক্ষক নিয়োগে অনিয়মের কারণে উচ্চশিক্ষার মান ক্রমাগত অধঃপতিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর