পলিটেকনিকে শাটডাউন কর্মসূচি, বন্ধ ক্লাস ও পরীক্ষা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম

ছয় দফা দাবি আদায়ে আবারও আন্দোলনে নেমেছে কারিগরি শিক্ষার্থীরা। এবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চলবে।

বিতর্কিত ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগ বাতিল, ভর্তির ক্ষেত্রে বয়স শিথিল, উচ্চ শিক্ষার সুযোগ বাড়ানোসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর আগে বিক্ষোভ, অবরোধ ও রেলপথ ব্লক করে প্রতিবাদ জানানোর পর এবার এলো শাটডাউনের কর্মসূচি।

মঙ্গলবার দুপুরে শাটডাউন কর্মসূচি পালনকালে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ছয় দাবি পূরণ না হওয়ায় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সকল পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধের ঘোষণা দেন।   

তারা বলেছেন, বিগত আট মাস ধরে সরকারকে সময় দিয়ে যাচ্ছি। আরও সময় দিতে চাই। সরকারের গঠিত কমিটির সঙ্গে আমাদের তিনবার বৈঠক হয়েছে। ফলপ্রসূ কিছু দেখছি না। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় প্রতিনিধিরা বলেন, আমরা জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি ছয়টা। তার মধ্যে কয়েকটি দাবি দ্রুত পূরণ করতে হবে। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে।

এর আগে, কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক (অস্থায়ী) সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি চলবে।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

এরইমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ঝিনাইদহসহ বিভিন্ন পলিটেকনিকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। চট্টগ্রামে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় ইনস্টিটিউটের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের ছয় দফা দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ শাটডাউন কর্মসূচি চলবে।

এআরএস
ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির প্রতিবাদ ও দশম গ্রেড সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ নির্ধারণসহ নানা দফা দাবিতে, সারাদেশে আন্দোলন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
তিন দফা দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘শাটডাউন’ ঘোষণা করেছে জবি শিক্ষক সমিতি। 
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা করেছেন পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর