পলিটেকনিক শিক্ষার্থীদের বিভাগীয় সমাবেশ ২৪ সেপ্টেম্বর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির প্রতিবাদ ও দশম গ্রেড সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ নির্ধারণসহ নানা দফা দাবিতে, সারাদেশে আন্দোলন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব কর্মসূচির মধ্যে ছিল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সারাদিন আন্দোলন কর্মসূচির পর বিকেল তিনটায় আগামী ২৪ সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয় শিক্ষার্থীদের নেতারা। 

সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে বিকেলে আগামী ২৪ সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। প্রশাসনের কাছে দাবি জানিয়েও তারা সমাধান পাচ্ছেন না। অসম কমিটি গঠন করে তাদের পেশাগত সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ বিবেচনা করছে, অথচ তাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর শিকারী কান্দা বাইপাস মোড়ে এসে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, সরকারকে অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে। না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে। 

ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়ারদের ঘোষিত তিন দফার প্রতিবাদে গাজীপুরের পৃথক স্থানে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা ও পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিকেল সাড়ে ৪টা থেকে গাজীপুর মহানগরীর মেট্রো থানার পাশে ঢাকা-ময়মনসিংহ রেল রুট এবং মহানগরীর তিতাস গ্যাস মাঝির খোলা এলাকায় ঢাকা-রাজশাহী রেল রুট অবরোধ করা হয়। ফলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকাগামী অন্তত চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

দিনাজপুরেও বিভিন্ন দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। পরে তারা শহরের নিমনগর বালুবাড়ি বাসস্ট্যান্ড ও রেললাইন অবরোধ করে। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

রংপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে নগরীর শাপলা চত্ত্বরের সড়ক অবরোধ করে স্বড়যন্ত্র বন্ধের দাবি তোলেন তারা। একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে, অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 

সিলেটে বুধবার দুপুরে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে নানা স্লোগান ও বক্তব্য দেয় শিক্ষার্থীরা। পরে দুইটার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। 

একাত্তর/এসি
ছয় দফা দাবি আদায়ে আবারও আন্দোলনে নেমেছে কারিগরি শিক্ষার্থীরা। এবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা করেছেন পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা।
সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া ছয় দফা দাবির বিষয়ে দুপুরেই শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসছেন ছাত্র প্রতিনিধিরা। তাই পূর্ব নির্ধারিত রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল করে...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর