দাবি মেনে নেয়ার আশ্বাসে গণঅনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৮:৫৮ পিএম

দাবি মেনে নেয়ার আশ্বাসে গণঅনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। 

আন্দোলনরতদের গণঅনশন ভাঙান অধ্যাপক এসএমএ ফায়েজ। ছবি: সংগৃহীত

সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, আমরা সারাদিন এটা নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে সমাধান করতে পারবো। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করবো। আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকার শিক্ষার্থীদের স্বার্থরক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত সংস্কারের দাবিতে গণঅনশন শুরু করেছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝতে পেরেছে এবং দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। এই আশ্বাসকে সম্মান জানিয়ে তারা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন।

এর আগে শুক্রবার (১৬ মে) বিকেলে চার দফা দাবিতে গণঅনশন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সাবেক-বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এতে অংশ নেন। 

তাদের চার দফা হলো:

  • আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
  • শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।
আরবিএস
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার এবারের বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল তিনটায় ভোটগ্রহণ শেষ হলেও রাত আটটা পর্যন্ত ভোট গোনা শুরু হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর