জাকসু নির্বাচন: সন্ধ্যার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। এরইমধ্যে পেরিয়ে গেছে প্রায় ৪২ ঘণ্টা। কিন্তু এখনো নির্বাচনের ফল ঘোষণা করতে পারেনি কমিশন। এ অবস্থায় জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জামান জানিয়েছেন, তারা দুপুর আড়াইটার মধ্যে ভোট গণনা শেষ করে সন্ধ্যার মধ্যেই ফল প্রকাশ করতে পারবেন।

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না।

একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসাবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্য দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভোট গণনায় বিলম্বের বেশ কিছু কারণ জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম। তিনি বলেছেন, প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিলো, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জামান জানান, তারা দ্রুত সময়ের মধ্যেই ফল ঘোষণার চেষ্টা করছেন।

অন্যদিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড.এ কে এম রাশেদুল আলম সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় সংসদের ১৭টি হলের ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে। ৩৩ বছর পর জাকসু নির্বাচন হওয়ায় প্রথম বারের মতো। যাতে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হতে পারে সেজন্য সময় বেশি লাগছে।

প্রসঙ্গত, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।

এছাড়া জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।

অন্যদিকে ১১ সেপ্টেম্বরই দুপুরে পোলিং এজেন্টদের কাজে বাঁধা, নারী হলে পুরুষ প্রার্থীদের প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকাসহ নির্বাচন ঘিরে নানা অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বয়কট করে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল। পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছে তারা।

একাত্তর/আরএ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর